Header Ads

পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে পূর্ণ অনুমোদন অনুযায়ী ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ

 ভারতকে সময়মতো পাল্টা জবাব দেওয়া হবে...... পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ফাইল ছবি: এএফপি 

 ভারতের বিরুদ্ধে জবাবের হুঁশিয়ারি পাকিস্তানের, আত্মরক্ষার অধিকারের দাবি 

পাকিস্তান বলেছে, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদের আওতায় তাদের আত্মরক্ষার অধিকার রয়েছে। দেশটি সতর্ক করে বলেছে, সার্বভৌমত্ব লঙ্ঘন এবং বেসামরিক নাগরিকদের হত্যার প্রতিশোধ নিতে তারা উপযুক্ত সময়ে ভারতের বিরুদ্ধে জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করে।

আজ বুধবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির এক জরুরি বৈঠক শেষে এ বিবৃতি দেওয়া হয়। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে ভারতের সাম্প্রতিক হামলা এবং এর প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হয়।

বিবৃতিতে জানানো হয়, পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে পূর্ণ অনুমোদন দেওয়া হয়েছে যাতে তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিজেদের বিচার–বিবেচনা অনুযায়ী পদক্ষেপ নিতে পারে। ইসলামাবাদ থেকে জানানো হয়, ভারতের ‘উসকানিমূলক ও কাপুরুষোচিত’ হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে। একই সঙ্গে নিহতদের স্বজনদের প্রতি শোক প্রকাশ করা হয়।

ইসলামাবাদের ভাষ্য অনুযায়ী, ভারতের হামলায় অন্তত ২৬ জন নিহত এবং প্রায় অর্ধশত মানুষ আহত হয়েছেন। জবাবে পাকিস্তান গতরাতেই নিয়ন্ত্রণরেখার ওপারে পাল্টা হামলা চালায়। ভারতীয় কর্তৃপক্ষ দাবি করেছে, এ হামলায় তাদের ১০ জন নাগরিক নিহত এবং ৩২ জন আহত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, পাকিস্তানের সেনাবাহিনী দেশের ভূখণ্ডগত অখণ্ডতা দৃঢ়ভাবে রক্ষা করেছে। একই সঙ্গে দাবি করা হয়েছে, ভারতের পাঁচটি যুদ্ধবিমান ও কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং সেগুলোকে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করতে দেওয়া হয়নি।

ঘটনার সূত্রপাত কাশ্মীরের পেহেলগামে এক বন্দুকধারীর হামলা থেকে, যার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার মধ্যরাতের পর ভারত পাকিস্তানের ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে ইসলামাবাদ দাবি করেছে।তবে এসব ঘটনায় এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

No comments

Powered by Blogger.